পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের নিলামে জায়গা পেয়েছেন ৫০ জন বাংলাদেশি ক্রিকেটার। পাকিস্তান বাদে অন্য দেশগুলোর মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ অংশগ্রহণ। তালিকায় অস্ট্রেলিয়ার ৬০ জন ও ওয়েস্ট ইন্ডিজের ৫৭ জন ক্রিকেটার রয়েছেন। বাংলাদেশ থেকে সরাসরি চুক্তিতে একমাত্র দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। তিনি খেলবেন লাহোর কালান্দার্সে। 🔹 সর্বোচ্চ ভিত্তিমূল্য (২ কোটি ২০ লাখ রুপি) সাকিব আল […]
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের নিলামে জায়গা পেয়েছেন ৫০ জন বাংলাদেশি ক্রিকেটার। পাকিস্তান বাদে অন্য দেশগুলোর মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ অংশগ্রহণ। তালিকায় অস্ট্রেলিয়ার ৬০ জন ও ওয়েস্ট ইন্ডিজের ৫৭ জন ক্রিকেটার রয়েছেন।
বাংলাদেশ থেকে সরাসরি চুক্তিতে একমাত্র দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। তিনি খেলবেন লাহোর কালান্দার্সে।
🔹 সর্বোচ্চ ভিত্তিমূল্য (২ কোটি ২০ লাখ রুপি)
সাকিব আল হাসান
মুশফিকুর রহিম
জাকির হাসান
🔹 ১ কোটি ১০ লাখ রুপি ক্যাটাগরি (উল্লেখযোগ্যরা)
লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, হাসান মাহমুদসহ মোট ২২ জন ক্রিকেটার।
🔹 ৬ লাখ রুপি ক্যাটাগরি
আফিফ হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ নাঈম, সাইফউদ্দিন, নাসুম আহমেদসহ ২৫ জন ক্রিকেটার।
পিএসএলের ইতিহাসে এবারই প্রথম প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি বাতিল করে নিলাম পদ্ধতি চালু করা হচ্ছে। আগামী ১১ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত হবে এই নিলাম।