সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৩:৫৪ অপরাহ্ন, ১৯ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দেওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১৯ আগস্ট) র‍্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, […]

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দেওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১৯ আগস্ট) র‍্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় বিস্তারিত তথ্য বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

গত ৯ আগস্ট সকালে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ডিএল পেট্রোল পাম্পের টাকা বহনকারী একটি গাড়ির পথরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত প্রথমে গাড়িটির গতিরোধ করে। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ও হামলা চালিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

মামলার এজাহারে ছিনতাই হওয়া টাকার পরিমাণ ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। ডিএল পেট্রোল পাম্পের ম্যানেজার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্তকারীরা ছিনতাইয়ের আগে টাকা বহনের সময় ও রুট সম্পর্কে দুর্বৃত্তরা আগাম তথ্য পেয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখছেন।

এর আগে ১৪ আগস্ট এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে চারটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি, ছিনতাই হওয়া ১২ লাখ টাকা, র‍্যাবের ভুয়া পরিচয়পত্র, ভেস্ট, ক্যাপ, ওয়াকিটকি, হাতকড়া, বিভিন্ন নম্বর প্লেট ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।

ডিএল পেট্রোল পাম্পটির মালিকানার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হকের সম্পৃক্ততা রয়েছে। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।

র‍্যাব জানিয়েছে, মূলহোতাকে গ্রেপ্তারের বিষয়ে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ছিনতাইয়ের পরিকল্পনা, জড়িত ব্যক্তিদের ভূমিকা এবং উদ্ধার হওয়া আলামতসহ বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ