সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:১১ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার

সরকারি বাসভবন ছাড়ার আগে সাবেক উপদেষ্টাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেন ড. ফাওজুল কবির খান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিন্টো রোডের সরকারি বাসভবনে আয়োজিত এই ইফতারে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের বিভিন্ন সময়ের উপদেষ্টারা অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড […]

ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সরকারি বাসভবন ছাড়ার আগে সাবেক উপদেষ্টাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেন ড. ফাওজুল কবির খান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিন্টো রোডের সরকারি বাসভবনে আয়োজিত এই ইফতারে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের বিভিন্ন সময়ের উপদেষ্টারা অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ড. ফাওজুল কবির খান ও তার পরিবারের আয়োজনে এটি ছিল একটি মনোরম ইফতার ও নৈশভোজ। তিনি জানান, ড. খান ও তার পরিবার পরদিন মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে একটি ভাড়া বাসায় স্থানান্তরিত হবেন।

শেয়ার করা ছবিতে ইফতারে অংশ নেওয়া সাবেক উপদেষ্টাদের পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূসকে কেক কাটতেও দেখা যায়। ইফতার শেষে সবাই মিলে কেক কাটার মধ্য দিয়ে বিদায়ী এই আয়োজন সম্পন্ন হয়।

পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ না থাকলেও আয়োজিত অনুষ্ঠানটি সরকারি বাসভবন ত্যাগের আগে একটি বিদায়ী সৌজন্য সাক্ষাৎ ও ‘গেট টুগেদার’ হিসেবেই বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, ড. ফাওজুল কবির খান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ