সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৪:৩২ অপরাহ্ন, ৪ জুলাই ২০২৬

ফিফার অনুমতিতে ভায়াগ্রা খেয়ে বিশ্বকাপের মাঠে নামতে পারেন কেইনরা

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অস্বাভাবিক এক প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ২৪০ মিটার উঁচুতে অবস্থিত মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামের প্রতিকূল পরিবেশ মোকাবিলায় প্রয়োজন হলে ফুটবলারদের ভায়াগ্রা সেবনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পর্তুগালের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম আ বোলা। সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিতব্য ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ […]

ফিফার অনুমতিতে ভায়াগ্রা খেয়ে বিশ্বকাপের মাঠে নামতে পারেন কেইনরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অস্বাভাবিক এক প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ২৪০ মিটার উঁচুতে অবস্থিত মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামের প্রতিকূল পরিবেশ মোকাবিলায় প্রয়োজন হলে ফুটবলারদের ভায়াগ্রা সেবনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পর্তুগালের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম আ বোলা।

সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিতব্য ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে উচ্চতায় খেলে অভ্যস্ত স্বাগতিক মেক্সিকো। অন্যদিকে টমাস টুখেলের শিষ্যরা ম্যাচের আগে পর্যাপ্ত সময় নিয়ে উচ্চতাজনিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাননি। ফলে অক্সিজেনের স্বল্পতা ও শারীরিক ক্লান্তি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ইংলিশ শিবিরে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতিতে চিকিৎসা-সংক্রান্ত প্রয়োজনে সিলডেনাফিলসমৃদ্ধ ওষুধ, অর্থাৎ ভায়াগ্রা ব্যবহার করা যেতে পারে। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও এ বিষয়ে কোনো বাধা দিচ্ছে না।

মূলত ভায়াগ্রার সক্রিয় উপাদান সিলডেনাফিল বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা)-এর নিষিদ্ধ ওষুধের তালিকায় নেই। চিকিৎসাবিজ্ঞানের মতে, এটি রক্তনালিকে প্রসারিত করে এবং বিশেষ করে ফুসফুসে রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সহায়তা করে। ফলে উচ্চতাজনিত পরিবেশে শরীরে অক্সিজেনের সরবরাহ বাড়তে পারে এবং শারীরিক পরিশ্রমের সময় ক্লান্তি কিছুটা কম অনুভূত হয়।

বিশেষজ্ঞদের মতে, উচ্চতায় খেলার সময় শ্বাসকষ্ট, অক্সিজেনের ঘাটতি ও দ্রুত অবসন্ন হয়ে পড়ার ঝুঁকি কমাতেই এই ধরনের চিকিৎসা পদ্ধতি বিবেচনা করা হয়। সে কারণে প্রয়োজন হলে ইংল্যান্ডের খেলোয়াড়রা চিকিৎসকদের পরামর্শে ভায়াগ্রা ব্যবহার করতে পারবেন।

যদিও বিষয়টি অনেকের কাছে অস্বাভাবিক বা রসিকতার মতো মনে হতে পারে, তবে ইংল্যান্ডের মেডিকেল টিম এটিকে উচ্চতাজনিত শারীরিক সমস্যা মোকাবিলার সম্ভাব্য বৈজ্ঞানিক সমাধান হিসেবেই বিবেচনা করছে।

এদিকে উচ্চতার পাশাপাশি নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছে ইংলিশ দল। মেক্সিকো সিটিতে তাদের হোটেলের অবস্থান প্রকাশ হয়ে যাওয়ার পর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খেলোয়াড়দের বিশ্রামে ব্যাঘাত ঘটতে পারে—এমন আশঙ্কাও রয়েছে দলটির।

পরিস্থিতি নিয়ে রসিকতা করে ইংল্যান্ড কোচ টমাস টুখেল বলেন, ‘প্রয়োজনে আমরা কানের প্লাগ ব্যবহার করব।’ তার ইঙ্গিত ছিল, ম্যাচের আগে প্রতিপক্ষ সমর্থকদের শব্দ ও উচ্ছ্বাস যেন খেলোয়াড়দের প্রস্তুতিতে প্রভাব ফেলতে না পারে।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি শুধু নকআউট পর্বে টিকে থাকার লড়াই নয়, বরং ইংল্যান্ডের জন্য কঠিন ভৌগোলিক ও শারীরিক চ্যালেঞ্জও হয়ে উঠেছে। সেই চ্যালেঞ্জ সামাল দিতেই প্রচলিত প্রস্তুতির পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানের সহায়তাও নিচ্ছে টুখেলের দল।

সূত্র: এনডিটিভি, আ বোলা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ