স্থানীয় সরকার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবারও গণ অধিকার পরিষদে ফিরছেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি জানান, কোটাবিরোধী আন্দোলনসহ বিভিন্ন সময়ে আসিফ দলের পাশে ছিলেন এবং তাকে দলে ফিরিয়ে আনতে ইতোমধ্যে আলোচনা এগিয়েছে। বুধবার সন্ধ্যায় আসিফ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর […]
স্থানীয় সরকার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবারও গণ অধিকার পরিষদে ফিরছেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি জানান, কোটাবিরোধী আন্দোলনসহ বিভিন্ন সময়ে আসিফ দলের পাশে ছিলেন এবং তাকে দলে ফিরিয়ে আনতে ইতোমধ্যে আলোচনা এগিয়েছে।
বুধবার সন্ধ্যায় আসিফ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন এবং কোন দল থেকে লড়বেন তা পরে জানাবেন।
রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, তিনি ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হতে পারেন। শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ছাত্রনেতা কোটার প্রতিনিধিদের মধ্যে তিনি ছিলেন এবং শ্রম উপদেষ্টা থেকে স্থানীয় সরকার উপদেষ্টার দায়িত্ব পান।