সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:২৫ অপরাহ্ন, ৯ মার্চ ২০২৬

ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ করার কারণ জানালেন ফাতিমা তাসনিম জুমা

ফেসবুক আইডিতে লগইন সংক্রান্ত সমস্যার কারণে নিজের আইডি ডিঅ্যাকটিভ করে নতুন আইডি ব্যবহার করছেন বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য ফাতিমা তাসনিম জুমা। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জুমা জানান, তার ফেসবুক আইডিতে কিছুদিন ধরে লগইন করতে সমস্যা হচ্ছিল। এ কারণে তিনি আইডিটি ডিঅ্যাকটিভ করে নতুন একটি আইডি ব্যবহার শুরু করেছেন। এদিকে […]

ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ করার কারণ জানালেন  ফাতিমা তাসনিম জুমা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ফেসবুক আইডিতে লগইন সংক্রান্ত সমস্যার কারণে নিজের আইডি ডিঅ্যাকটিভ করে নতুন আইডি ব্যবহার করছেন বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য ফাতিমা তাসনিম জুমা। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জুমা জানান, তার ফেসবুক আইডিতে কিছুদিন ধরে লগইন করতে সমস্যা হচ্ছিল। এ কারণে তিনি আইডিটি ডিঅ্যাকটিভ করে নতুন একটি আইডি ব্যবহার শুরু করেছেন।

এদিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ, ‘আওয়ামী লীগের সবাই বর্তমানে পলাতক। তারা রাস্তায় বের হতে পারছে না, তাই তারা ফেসবুক ও ইউটিউব নিয়েই সময় কাটাচ্ছে। তারা আমাদের আইডিগুলো বারবার রিপোর্ট দিয়ে বন্ধ করার চেষ্টা করছে। ইতিপূর্বে আমার আইডিতেও লগইন করতে সমস্যা হয়েছিল। এছাড়া আমাদের ভাই-বোন এবং ইনকিলাব মঞ্চের পেজগুলোও তাদের অতিরিক্ত রিপোর্টের কারণে লগইন করতে সমস্যা হচ্ছিল।’

জাবের আরও বলেন, ‘পুলিশের কাছে থাকা ডিভাইসে লগইন করা আইডিগুলোও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের নিয়ন্ত্রণ হারাচ্ছি। বারংবার অনুরোধ সত্ত্বেও তারা এখন পর্যন্ত ফোনগুলো ফেরত দিচ্ছে না। এটা আশঙ্কার বিষয় যে ভেতর থেকে কেউ এই কাজ করছে কি না।’

এদিকে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমসহ দুজনকে ভারতের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করার খবর প্রকাশের পর জুমা তার ফেসবুক আইডি বন্ধ করেছেন বলে গুজব ছড়িয়ে পড়েছিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ