সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:২৯ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়া–৬ আসনে বড় ব্যবধানে জয়ী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১৫০টি কেন্দ্রের সবকটিতেই তিনি বিজয় অর্জন করেন। বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর […]

বগুড়া–৬ আসনে বড় ব্যবধানে জয়ী তারেক রহমান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১৫০টি কেন্দ্রের সবকটিতেই তিনি বিজয় অর্জন করেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এবং জামায়াতের বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে ভোট পড়েছে ৭১ দশমিক ৩ শতাংশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সময়ে এই আসনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন।

এদিকে, একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটের ফলাফল অনুযায়ী, বগুড়া–৬ আসনে মোট ২ লাখ ৯৫ হাজার ৭৮২টি ভোট পড়েছে। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ১৫ হাজার ৫৭৯টি এবং ‘না’ ভোট পড়েছে ৮০ হাজার ২০৩টি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ