সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৪:৩৫ অপরাহ্ন, ৯ জুলাই ২০২৬

বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন কারখানা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে একটি ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তিনি জানান, বগুড়ায় নতুন বিমানঘাঁটিরও অনুমোদন দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশ বিমানবাহিনীর নতুন যুদ্ধবিমান সেখানে মোতায়েন করা হবে। বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। […]

বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন কারখানা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে একটি ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তিনি জানান, বগুড়ায় নতুন বিমানঘাঁটিরও অনুমোদন দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশ বিমানবাহিনীর নতুন যুদ্ধবিমান সেখানে মোতায়েন করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন কারখানা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে বিমানঘাঁটির অনুমোদনও ইতোমধ্যে পাওয়া গেছে। বিমানবাহিনীর বহরে নতুন যে যুদ্ধবিমান যুক্ত হবে, সেগুলো এই ঘাঁটিতে মোতায়েন করা হবে।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, উন্নয়ন নিয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে। তিনি এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, তবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে দীর্ঘদিন সেগুলো এমপিওভুক্ত হয়নি। এখন সেগুলো এমপিওভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠনের আগে বগুড়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। স্থানীয় মানুষের কর্মসংস্থান ও সরকারি চাকরির সুযোগও সীমিত ছিল। বর্তমান সরকার সব জেলার সমান উন্নয়নের নীতি অনুসরণ করছে এবং সেই লক্ষ্যেই বগুড়ার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে।

তিনি বলেন, বড় বাজেট বাস্তবায়নের পাশাপাশি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনও সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এই দুই দায়িত্ব সফলভাবে পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ