সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:০৮ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬

বাংলা নববর্ষে দেশ-বিদেশের বাংলাদেশিদের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার এক বিবৃতিতে তিনি নতুন বছরকে ঘিরে জাতীয় ঐক্য, ন্যায়বিচার এবং মানবিক সমাজ গঠনের আহ্বান জানান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মহাকালের পরিক্রমায় আমাদের দুয়ারে সমাগত আরও একটি বাংলা নববর্ষ। এবারের নববর্ষ আমাদের জীবনে এক ঐতিহাসিক পরিবর্তনের […]

বাংলা নববর্ষে দেশ-বিদেশের বাংলাদেশিদের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার এক বিবৃতিতে তিনি নতুন বছরকে ঘিরে জাতীয় ঐক্য, ন্যায়বিচার এবং মানবিক সমাজ গঠনের আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মহাকালের পরিক্রমায় আমাদের দুয়ারে সমাগত আরও একটি বাংলা নববর্ষ। এবারের নববর্ষ আমাদের জীবনে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়ে এসেছে। বাংলা নববর্ষে দেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে প্রিয় দেশ ও জাতিকে ফ্যাসিবাদমুক্ত করার আপোসহীন লড়াই চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।”

বিবৃতিতে তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, সবার জন্য ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি ও মানবিক সমাজ গড়ার লক্ষ্যে একধাপ এগিয়ে যাই। মহান আল্লাহ আমাদের সহায় হোন।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে দলীয় প্রধান জাতীয় ঐক্য ও ভবিষ্যৎ রাষ্ট্রগঠনের বার্তাও তুলে ধরেছেন। নতুন বছরের শুরুতে এমন আহ্বান রাজনৈতিক অঙ্গনেও ইতিবাচক আলোচনার জন্ম দিতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ