রাজধানীর এক সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে “বাংলাদেশ জিন্দাবাদ” বলায় নতুন করে আলোচনায় এসেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত ‘জাতীয় পাট দিবস–২০২৬’ উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। বক্তব্যের শেষদিকে “বাংলাদেশ জিন্দাবাদ” বলার পর […]
ছবি: সংগৃহীত
রাজধানীর এক সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে “বাংলাদেশ জিন্দাবাদ” বলায় নতুন করে আলোচনায় এসেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত ‘জাতীয় পাট দিবস–২০২৬’ উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। বক্তব্যের শেষদিকে “বাংলাদেশ জিন্দাবাদ” বলার পর থেকেই এটি সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে।
এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন সাধারণত বক্তব্যের শেষে “জয় বাংলা” স্লোগান দিতেন। এবার ভিন্ন স্লোগান ব্যবহার করায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রায় ১৮ মাসের সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে তাকে খুব একটা বক্তব্য দিতে দেখা যায়নি। বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এই প্রথম কোনো সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখলেন তিনি।
অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত নয় দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার উদ্বোধনও করেন। এই মেলায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের তৈরি পাটজাত পণ্য প্রদর্শন করছে।