জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি ক্ষমতায় এসে পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। তার দাবি, একজনকেও চাকরি দিতে তারা সক্ষম হয়নি। শুক্রবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অভয়নগর […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি ক্ষমতায় এসে পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। তার দাবি, একজনকেও চাকরি দিতে তারা সক্ষম হয়নি।
শুক্রবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অভয়নগর উপজেলা এনসিপির মুখ্য সমন্বয়ক শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
মাদক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের পর মাদকবিরোধী অভিযান চালানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেই ঘোষণা বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, উল্টো স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকার পথ দিয়েই দেশে মাদক প্রবেশ করছে।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু (এমপি) এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কর্মসংস্থান এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন।
সভায় যশোর জেলা এবং অভয়নগর উপজেলার এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।