সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৬:২৯ অপরাহ্ন, ১৪ আগস্ট ২০২৬

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চাইলেন বিরোধীদলীয় নেতা

দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই দাবি জানান। চিঠিটির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে। চিঠিতে […]

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চাইলেন বিরোধীদলীয় নেতা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই দাবি জানান। চিঠিটির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।

চিঠিতে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র বিদ্যুৎ সংকট চলছে। দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন এবং ব্যবসা-বাণিজ্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়ছে দেশের সামগ্রিক অর্থনীতিতে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে এবং মানুষের জীবনযাত্রার ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে এমন সংকটময় সময়ে নীরব থাকার সুযোগ নেই। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে বিস্তারিত ও অর্থবহ আলোচনা প্রয়োজন। একই সঙ্গে দ্রুত সংকট নিরসনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের পথও সংসদে খুঁজে বের করা জরুরি।

চিঠিতে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের জন্য সংসদের বিশেষ অধিবেশন প্রয়োজন। এ বিষয়ে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমানের মতে, সংসদে বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনা হলে চলমান সংকটের কারণ চিহ্নিত করার পাশাপাশি জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত করণীয় নির্ধারণ করা সম্ভব হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ