সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৫:৩৭ অপরাহ্ন, ১৪ মে ২০২৬

বিশ্বকাপের আগে ইরান দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকলেও এখনও ইরান জাতীয় ফুটবল দলকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ফিফার সঙ্গে খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত বৈঠক হবে এবং সেখানে তারা স্পষ্ট নিশ্চয়তা চাইবেন। মেহেদি তাজ বলেন, […]

বিশ্বকাপের আগে ইরান দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকলেও এখনও ইরান জাতীয় ফুটবল দলকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ফিফার সঙ্গে খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত বৈঠক হবে এবং সেখানে তারা স্পষ্ট নিশ্চয়তা চাইবেন।

মেহেদি তাজ বলেন, “ভিসা ইস্যুর এখনও কোনো সমাধান হয়নি। কারা ভিসা পাচ্ছে সে সম্পর্কেও এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি।”

তিনি জানান, ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের আঙুলের ছাপ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে ইরান ফুটবল ফেডারেশন চাইছে এই কার্যক্রম আন্তালিয়াতেই সম্পন্ন করতে, যাতে দলকে অতিরিক্ত ভ্রমণ করতে না হয়।

আগামী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বৈশ্বিক এই আসর শুরু হতে আর প্রায় চার সপ্তাহ বাকি।

বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে বুধবার তেহরানে জাতীয় দলের জন্য একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর তুরস্কে প্রস্তুতি ক্যাম্প করবে ইরান দল।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা জটিলতা কাটাতে এখন ফিফার হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ