সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৪:২৩ অপরাহ্ন, ২ জুন ২০২৬

বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সামনে রেখে নতুন জটিলতা তৈরি হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। নির্বাচনের আর এক সপ্তাহও বাকি নেই, এমন সময় এ রিট দায়েরকে ঘিরে ক্রিকেট অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিচারপতি […]

বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে রিট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সামনে রেখে নতুন জটিলতা তৈরি হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

নির্বাচনের আর এক সপ্তাহও বাকি নেই, এমন সময় এ রিট দায়েরকে ঘিরে ক্রিকেট অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৬ মে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়। ওই তফসিল অনুযায়ী আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন ফলাফলও প্রকাশ করা হবে বলে জানানো হয়।

পরবর্তীতে ১৭ মে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। সেই তালিকা নিয়েই আপত্তি তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন সংশ্লিষ্ট পক্ষ।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, এবারের নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনয়ন দেবে আরও দুইজন পরিচালককে। পরে মোট ২৫ জন পরিচালক নিজেদের মধ্যে ভোট দিয়ে বিসিবির সভাপতি নির্বাচন করবেন।

নির্বাচনের আগে হাইকোর্টে এ রিট দায়ের হওয়ায় নির্বাচন প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়ে কি না, তা নিয়ে এখন ক্রীড়াঙ্গনে নানা আলোচনা চলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ