সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:২২ অপরাহ্ন, ৪ নভেম্বর ২০২৬

বৃষ্টির প্রার্থনায় কাতারজুড়ে ইসতিসকার নামাজের আহ্বান আমিরের

বৃষ্টি ও আল্লাহর রহমত কামনায় দেশজুড়ে সালাতুল ইসতিসকা আদায়ের আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এ বিশেষ নামাজে অংশ নিতে দেশটির নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আমিরি দেওয়ান সূত্রে জানা গেছে, আমির নিজেও লুসাইল ঈদগাহে মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ […]

বৃষ্টির প্রার্থনায় কাতারজুড়ে ইসতিসকার নামাজের আহ্বান আমিরের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বৃষ্টি ও আল্লাহর রহমত কামনায় দেশজুড়ে সালাতুল ইসতিসকা আদায়ের আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এ বিশেষ নামাজে অংশ নিতে দেশটির নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আমিরি দেওয়ান সূত্রে জানা গেছে, আমির নিজেও লুসাইল ঈদগাহে মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেবেন।

কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৫টা ৫৯ মিনিটে দেশের নির্ধারিত মসজিদ ও জামাতকেন্দ্রগুলোতে একযোগে সালাতুল ইসতিসকা অনুষ্ঠিত হবে। এ নামাজে অংশ নিতে নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

নামাজে অংশ নেওয়ার আগে তওবা করা, পাপাচার থেকে বিরত থাকা এবং দান-সদকা করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বিনম্র চিত্তে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও তাঁর রহমত কামনার মানসিকতা নিয়ে নামাজে উপস্থিত হতে বলা হয়েছে।

ইসলামে ‘ইসতিসকা’ শব্দের অর্থ বৃষ্টির জন্য প্রার্থনা করা। অনাবৃষ্টির সময় বৃষ্টি কামনায় আল্লাহর কাছে ইস্তিগফার, দোয়া ও প্রার্থনা করাকে সালাতুল ইসতিসকা বলা হয়।

ইসলামের ঐতিহ্য অনুযায়ী, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং সাহাবি-তাবেঈনেরা অনাবৃষ্টি দেখা দিলে ইস্তিগফার ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত কামনা করতেন। এ সময় সমবেতভাবে বিশেষ নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করা হতো।

আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারও জাতীয়ভাবে এ সুন্নাহ পালনের উদ্যোগ নিয়েছে কাতার।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ