সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৭:০২ অপরাহ্ন, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ব্রুকলিনে স্কুল বাসের চাপায় নিহত ১১ বছরের কিশোরী

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে সড়ক পার হওয়ার সময় একটি স্কুল বাসের ধাক্কায় ১১ বছর বয়সী এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে টুয়েন্টি থার্ড অ্যাভিনিউ ও বাথ অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আইউইটনেস নিউজ। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশের পর দুর্ঘটনার ভয়াবহতা সামনে আসে। ভিডিওতে দেখা যায়, মেয়েটি রাস্তার এক […]

ব্রুকলিনে স্কুল বাসের চাপায় নিহত ১১ বছরের কিশোরী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে সড়ক পার হওয়ার সময় একটি স্কুল বাসের ধাক্কায় ১১ বছর বয়সী এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে টুয়েন্টি থার্ড অ্যাভিনিউ ও বাথ অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আইউইটনেস নিউজ।

ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশের পর দুর্ঘটনার ভয়াবহতা সামনে আসে। ভিডিওতে দেখা যায়, মেয়েটি রাস্তার এক পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি স্কুল বাস মোড় নিতে শুরু করলে সে দ্রুত সড়ক পার হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বাসটির ধাক্কায় সে গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েটি খুব দ্রুত দৌড়ে রাস্তা পার হতে চেয়েছিল। তবে বড় যানবাহনের সামনে থেকে চালকের দৃষ্টিসীমা সীমিত থাকায় বাসচালকের পক্ষে তাকে দেখা কঠিন ছিল।

আহত অবস্থায় দ্রুত তাকে মাইমনাইডিস মেডিক্যাল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থল ত্যাগ করা স্কুল বাসের চালককে কয়েক মাইল দূরে ব্রুকলিনের অন্য একটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। এ ঘটনায় তদন্ত চলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ