সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১২:৫৩ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫

ভারতকে ১৭২ রানের টার্গেট দিল পাকিস্তান

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। ম্যাচের পরতে পরতে থাকে রোমাঞ্চ। প্রতিবেশী এই দুই দলের ক্রিকেটের লড়াই মানে যুদ্ধের আবহ। মাঠের খেলার ঝড় বয়ে যায় চায়ের কাপেও। আর সেই ম্যাচ যদি হয় এশিয়া কাপের সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ; তাহলে তো কোনো কথাই নেই! এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭১ রান করেছে পাকিস্তান। […]

ভারতকে ১৭২ রানের টার্গেট দিল পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। ম্যাচের পরতে পরতে থাকে রোমাঞ্চ। প্রতিবেশী এই দুই দলের ক্রিকেটের লড়াই মানে যুদ্ধের আবহ। মাঠের খেলার ঝড় বয়ে যায় চায়ের কাপেও।

আর সেই ম্যাচ যদি হয় এশিয়া কাপের সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ; তাহলে তো কোনো কথাই নেই! এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭১ রান করেছে পাকিস্তান।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালোই খেলছিল পাকিস্তান। দুই ওপেনার ফখর জামান ও শাহেবজাদা ফারহান সতর্কতার সাথে ব্যাটিং করছিলেন।

হার্দিক পান্ডিয়ার করা বলটি ফখর জামানের ব্যাটের কানায় লেগে উইকেটকিপারের গ্লাভসে জমা হওয়ার আগে মাটিতে ড্রপ খায়। খালি চোখেই তা স্পষ্ট দেখা যায়। তারপরও থার্ড আম্পায়ারের সবুজ সংকেতে ফখর জামানকে আউট দেন ফিল্ড আম্পায়ার।

বিতর্কিত আম্পায়ারিং এবং ভারতের ক্যাচ মিসের মহড়ার দিনে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৭১ রান। দলের হয়ে ৪৫ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার শাহিবজাদা ফারহান।

৮ বলে দুটি ছক্কা আর এক চারে ২০ রানের অপরাজিত ইনিংস খেলেন ফাহিম আশরাফ। ১৩ বলে এক ছক্কাখয় ২১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সালমান আলি আগা।১৯ বলে ২১ রান করেন মোহাম্মদ নওয়াজ। ১৭ বলে ২১ রান করেন সাইম আইয়ুব।

ভারতের হয়ে ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট নেন শিবম দুবে। ১টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ