সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৪:০৪ অপরাহ্ন, ৬ অক্টোবর ২০২৬

মার্কিন দূতাবাসের বার্তা: সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে

ভিসা আবেদনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দূতাবাস ভিসা আবেদনকারীদের এ বিষয়ে সতর্ক করে। বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ভিসা আবেদনে আবেদনকারীর সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য দেওয়া প্রয়োজন। নির্ধারিত তথ্য না দিলে আবেদন […]

মার্কিন দূতাবাসের বার্তা: সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভিসা আবেদনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দূতাবাস ভিসা আবেদনকারীদের এ বিষয়ে সতর্ক করে।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ভিসা আবেদনে আবেদনকারীর সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য দেওয়া প্রয়োজন। নির্ধারিত তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দেওয়ার কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রেও সংশ্লিষ্ট ব্যক্তি অযোগ্য বিবেচিত হতে পারেন বলে জানানো হয়েছে।

মার্কিন দূতাবাসের এই বার্তায় ভিসা আবেদনকারীদের আবেদন করার সময় প্রয়োজনীয় সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য সঠিকভাবে দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ