সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৩৬ অপরাহ্ন, ২ জানুয়ারি ২০২৬

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এবং জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে গণঅধিকার পরিষদের প্রার্থী ও এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ও নির্বাচনে রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে […]

মাহমুদুর রহমান মান্না

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এবং জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে গণঅধিকার পরিষদের প্রার্থী ও এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ও নির্বাচনে রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান।

রিটার্নিং অফিসার বলেন, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্যের গরমিল থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ সম্পদের বিবরণীর নির্ধারিত ফরম জমা না দেওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এ ছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। শুক্রবার সকাল থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে।

এই আসনে বর্তমানে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর মাওলানা শাহাদাতুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাল উদ্দিন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ