সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৩৬ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬

মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া কামনা করলেন পাটওয়ারী

মির্জা আব্বাস–এর সুস্থতা কামনা করে দোয়া করেছেন মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র মুখ্য সমন্বয়ক। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সংক্ষিপ্ত ওই বার্তায় তিনি লেখেন, “মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।” পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে […]

মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া কামনা করলেন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মির্জা আব্বাস–এর সুস্থতা কামনা করে দোয়া করেছেন মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র মুখ্য সমন্বয়ক।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সংক্ষিপ্ত ওই বার্তায় তিনি লেখেন, “মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস এবং এক পর্যায়ে জ্ঞান হারান। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দল–এর সভানেত্রী আফরোজা আব্বাস স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ