সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:৫০ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬

মুন্নী সাহার অ্যাকাউন্ট থেকে ১২০ কোটি টাকা উত্তোলন

সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাব নিয়ে অসঙ্গতির তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার স্থায়ী আমানত (এফডিআর) ও ঘোষিত আয়ের মধ্যে বড় ধরনের গরমিল ধরা পড়ায় বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে। এ প্রেক্ষিতে ২০২৪ সালের ৩০ জুলাই তাকে জিজ্ঞাসাবাদও করা হয় এবং বিভিন্ন আর্থিক নথি জমা দিতে বলা হয়। দুদকের তদন্তে দেখা গেছে, তার এফডিআরের […]

মুন্নী সাহার অ্যাকাউন্ট থেকে ১২০ কোটি টাকা উত্তোলন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাব নিয়ে অসঙ্গতির তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার স্থায়ী আমানত (এফডিআর) ও ঘোষিত আয়ের মধ্যে বড় ধরনের গরমিল ধরা পড়ায় বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে। এ প্রেক্ষিতে ২০২৪ সালের ৩০ জুলাই তাকে জিজ্ঞাসাবাদও করা হয় এবং বিভিন্ন আর্থিক নথি জমা দিতে বলা হয়।

দুদকের তদন্তে দেখা গেছে, তার এফডিআরের প্রায় ১২ কোটি টাকার উৎসের সঙ্গে আয়ের হিসাব মিলছে না। সংস্থাটির উপ-সহকারী পরিচালক সাবেকুল নাহার পারুল জানিয়েছেন, মুন্নী সাহার সম্পদ সংক্রান্ত অনুসন্ধান এখনও চলমান রয়েছে এবং শিগগিরই তা শেষ হতে পারে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ করবর্ষ পর্যন্ত মুন্নী সাহার নামে প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকার স্থাবর সম্পদ এবং প্রায় ১১ কোটি ৯৬ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৩ কোটি ৮১ লাখ টাকা। অথচ একই সময়ে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ২৪ লাখ টাকা।

অন্যদিকে, তার স্বামী কবীর হোসেনের নামেও উল্লেখযোগ্য সম্পদের তথ্য পাওয়া গেছে। তার নামে প্রায় ২ কোটি ১২ লাখ টাকার স্থাবর সম্পদ এবং প্রায় ১৪ কোটি ৫৫ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে, যা মোট ১৬ কোটি ৬৭ লাখ টাকার কাছাকাছি। তার গ্রহণযোগ্য আয় ছিল প্রায় ৮ কোটি ১৭ লাখ টাকা।

তদন্তে আরও উঠে এসেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর মুন্নী সাহার একটি ব্যাংক হিসাব থেকে মোট ১২০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে ওই হিসাবে প্রায় ১৪ কোটি টাকা জমা রয়েছে। তবে উত্তোলিত অর্থের মধ্যে অন্তত ১২ কোটি টাকার বৈধ উৎস দেখাতে পারেননি তিনি। এই অর্থ ১৭টি ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে বলে জানা গেছে, যার একটি অংশ রাজধানীর গুলশান ও কারওয়ান বাজারের ওয়ান ব্যাংক শাখা থেকে উত্তোলন করা হয়।

অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ইতোমধ্যে তার ব্যাংক হিসাবগুলো জব্দ করেছে। একই সঙ্গে তার স্বামীর মালিকানাধীন প্রতিষ্ঠান এমএস প্রমোশনের নামে খোলা একটি ব্যাংক হিসাবও নজরদারিতে রয়েছে, যেখানে মুন্নী সাহা নমিনি হিসেবে যুক্ত।

এছাড়া চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রাইম ট্রেডার্স নামে আরেকটি হিসাবেও বিপুল অংকের অর্থের উপস্থিতির তথ্য পেয়েছে তদন্তকারীরা।

দুদকের উপ-পরিচালক ইয়াছির আরাফাত আদালতে মুন্নী সাহা ও তার স্বামীর ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন জানিয়েছেন। আবেদনে বলা হয়েছে, অবৈধভাবে আয় অর্জন এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ গঠন করে তা বিদেশে পাচারের চেষ্টা করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

জিজ্ঞাসাবাদের সময় মুন্নী সাহা তার সম্পদের উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে জানা গেছে। তিনি সময় চেয়েছেন এবং কিছু ক্ষেত্রে অসংলগ্ন তথ্য দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

দুদকের একটি সূত্র জানিয়েছে, তদন্তের অগ্রগতি উল্লেখযোগ্য এবং এক মাসের মধ্যে এটি শেষ হতে পারে। তবে এরই মধ্যে তদন্ত প্রভাবিত করতে বিভিন্ন মাধ্যমে তদবিরের চেষ্টার অভিযোগও উঠেছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও মুন্নী সাহার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

উল্লেখ্য, টেলিভিশন সাংবাদিকতায় পরিচিত মুখ মুন্নী সাহা সম্প্রতি একটি গণমাধ্যম থেকে অব্যাহতি পেয়েছেন। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ীতে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা মামলাতেও তিনি আসামি হিসেবে রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ