সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৫:০৭ অপরাহ্ন, ৩ সেপ্টেম্বর ২০২৬

মেসির সম্মানে ১০ মিনিটে থামবে আর্জেন্টিনার সব ম্যাচ, হবে এক মিনিটের করতালি

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির দীর্ঘ ও বর্ণিল ক্যারিয়ারকে বিশেষভাবে সম্মান জানাতে যাচ্ছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। চলতি সপ্তাহান্তে আর্জেন্টিনার সব ঘরোয়া ফুটবল ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটে খেলা থামিয়ে মেসির সম্মানে এক মিনিট করতালি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। জাতীয় দল থেকে মেসির অবসরের ঘোষণার পরই এই বিশেষ আয়োজনের সিদ্ধান্ত নেয় এএফএ। মেসির […]

মেসির সম্মানে ১০ মিনিটে থামবে আর্জেন্টিনার সব ম্যাচ, হবে এক মিনিটের করতালি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির দীর্ঘ ও বর্ণিল ক্যারিয়ারকে বিশেষভাবে সম্মান জানাতে যাচ্ছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। চলতি সপ্তাহান্তে আর্জেন্টিনার সব ঘরোয়া ফুটবল ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটে খেলা থামিয়ে মেসির সম্মানে এক মিনিট করতালি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

জাতীয় দল থেকে মেসির অবসরের ঘোষণার পরই এই বিশেষ আয়োজনের সিদ্ধান্ত নেয় এএফএ। মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা জানাতেই ম্যাচের ১০ মিনিট বেছে নেওয়া হয়েছে।

এএফএর ঘোষণাটি পুরুষ ও নারী ফুটবলের সব বিভাগে কার্যকর হবে। মাঠের ফুটবলের পাশাপাশি ফুতসাল ও বিচ সকারের ম্যাচেও একইভাবে খেলা বন্ধ রেখে এক মিনিট করতালি দেওয়া হবে।

জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে মেসির ভিডিও

শুধু মাঠে এক মিনিটের করতালিতেই সীমাবদ্ধ থাকছে না মেসিকে দেওয়া এই বিদায়ী শ্রদ্ধা। যেসব স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন রয়েছে, সেসব মাঠে ম্যাচ শুরুর আগে এএফএর তৈরি মেসিকে নিয়ে বিশেষ একটি ভিডিও দেখানো হবে।

জাতীয় দলের হয়ে দুই দশকের বেশি সময় ধরে খেলা মেসি চলতি সপ্তাহে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ৩৯ বছর বয়সী এই তারকা আর্জেন্টিনার হয়ে ১২৫ গোল করে দলটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আন্তর্জাতিক অধ্যায় শেষ করছেন।

জাতীয় দলের হয়ে মেসির সবচেয়ে বড় অর্জনের মধ্যে রয়েছে ২০২২ সালের বিশ্বকাপ জয় এবং ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা শিরোপা। তার নেতৃত্বেই আর্জেন্টিনা একের পর এক বড় সাফল্য পেয়েছে।

জাতীয় দলের জার্সিতে মেসির শেষ অধ্যায়কে স্মরণীয় করে রাখতেই এবার পুরো আর্জেন্টিনাজুড়ে একযোগে এই ব্যতিক্রমী আয়োজন করেছে এএফএ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ