সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৪:৪৭ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬

মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা সালাহর, যাচ্ছেন কোথায়?

দীর্ঘ আট বছরের অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন মিসরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে অ্যানফিল্ডে তার সফল অধ্যায়ের শেষ দেখা যেতে যাচ্ছে। ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর সালাহ দ্রুতই ক্লাবের অন্যতম নির্ভরযোগ্য ও সফল ফুটবলার হয়ে ওঠেন। এখন পর্যন্ত ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে তিনি […]

মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা সালাহর, যাচ্ছেন কোথায়?

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দীর্ঘ আট বছরের অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন মিসরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে অ্যানফিল্ডে তার সফল অধ্যায়ের শেষ দেখা যেতে যাচ্ছে।

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর সালাহ দ্রুতই ক্লাবের অন্যতম নির্ভরযোগ্য ও সফল ফুটবলার হয়ে ওঠেন। এখন পর্যন্ত ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে তিনি লিভারপুলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে আছেন।

ক্লাব ক্যারিয়ারে চারবার লিগের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছেন সালাহ। তার সময়েই লিভারপুল জিতেছে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ ও লিগ কাপ।

তবে এবারের মৌসুমে তার পারফরম্যান্স আগের মতো উজ্জ্বল নয়। লিগে এখন পর্যন্ত করেছেন মাত্র পাঁচ গোল। কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়েও কিছুদিন ধরে আলোচনা চলছিল।

বিদায়ের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সালাহ লেখেন, মৌসুম শেষে তিনি লিভারপুল ছাড়ছেন। ক্লাব, শহর ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, লিভারপুল তার জীবনের বড় অংশ হয়ে উঠেছে।

সালাহর পরবর্তী ঠিকানা নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। তার এজেন্ট জানিয়েছেন, বিষয়টি চূড়ান্ত হয়নি। তবে সৌদি আরবের কয়েকটি ক্লাব এবং যুক্তরাষ্ট্রের ফুটবল লিগে যাওয়ার সম্ভাবনাও আলোচনায় আছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ