সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৪:২৭ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র প্রবাসীদের মূলধারার ব্যবসা ও রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মূলধারার রাজনীতি, ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন না, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। শুক্রবার (১২ জুন) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মতবিনিময় সভায় প্রধান […]

যুক্তরাষ্ট্র প্রবাসীদের মূলধারার ব্যবসা ও রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মূলধারার রাজনীতি, ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন না, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

শুক্রবার (১২ জুন) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়াশিংটন ডিসি বিএনপি আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

ড. তিতুমীর বলেন, দেশের সাম্প্রতিক সংকটময় সময়ে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে তাদের পাঠানো রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি দাবি করেন, দেশের কঠিন সময়ে প্রবাসীদের সহযোগিতা না থাকলে অর্থনীতির ওপর আরও বড় চাপ সৃষ্টি হতো।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমাদের প্রত্যাশা আরও বেশি। আপনারা যদি মূলধারার রাজনীতি, ব্যবসা ও নীতিনির্ধারণী কর্মকাণ্ডে সম্পৃক্ত হন, তাহলে শুধু প্রবাসী কমিউনিটিই নয়, বাংলাদেশের জন্যও আরও বড় অবদান রাখতে পারবেন।”

বাজেট প্রসঙ্গে ড. তিতুমীর বলেন, বর্তমান সরকারের অর্থনৈতিক পরিকল্পনার মূল লক্ষ্য হলো বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা। তিনি দাবি করেন, নতুন বাজেটে দেশের প্রত্যন্ত অঞ্চল ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন শুধু বড় শহরকেন্দ্রিক হলে হবে না। প্রত্যেক অঞ্চল, প্রত্যেক নাগরিককে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে হবে। সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।”

ড. তিতুমীর তার বক্তব্যে দেশের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, দেশের সংকটময় সময়ে জনগণ বারবার বিএনপির নেতৃত্বের ওপর আস্থা রেখেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অতীতের অর্থনৈতিক সংকট মোকাবিলার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়েও জনগণ একই ধরনের প্রত্যাশা করছে।

তার ভাষায়, “দেশের মানুষ সবসময় এমন নেতৃত্বকে সমর্থন করেছে, যারা সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। বর্তমান বাস্তবতায়ও জনগণের প্রত্যাশা সেই ধারাবাহিকতার মধ্যেই রয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং দেশের অর্থনীতি, বিনিয়োগ, প্রবাসীদের অধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন। প্রশ্নোত্তর পর্বে ড. তিতুমীর প্রবাসীদের বিভিন্ন উদ্বেগ ও প্রস্তাবের জবাব দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমিউনিটির বিভিন্ন নেতা ও সংগঠক। তারা প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা এবং বাংলাদেশের উন্নয়নে তাদের অবদানের গুরুত্ব তুলে ধরেন।

আয়োজকদের মতে, এই মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় তাদের সম্পৃক্ততা বাড়ানো।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ