সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
২:৪৭ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে পাম বিচ বিমানবন্দরের নাম বদলে রাখা হলো ‘ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে নতুন নাম কার্যকর হয়েছে। তবে যাত্রীদের পরিচিত তিন অক্ষরের বিমানবন্দর কোড PBI আপাতত বহাল থাকছে। নতুন কোড DJT কার্যকর হবে আগামী ১৮ আগস্ট থেকে। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস চলতি বছরের মার্চ মাসে […]

যুক্তরাষ্ট্রে পাম বিচ বিমানবন্দরের নাম বদলে রাখা হলো ‘ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে নতুন নাম কার্যকর হয়েছে। তবে যাত্রীদের পরিচিত তিন অক্ষরের বিমানবন্দর কোড PBI আপাতত বহাল থাকছে। নতুন কোড DJT কার্যকর হবে আগামী ১৮ আগস্ট থেকে।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস চলতি বছরের মার্চ মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে বিমানবন্দরটির নাম পরিবর্তনের আইনে স্বাক্ষর করেন। পরে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর অনুমোদনের পর ৯ জুলাই থেকে নতুন নাম আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

নাম পরিবর্তন হলেও বিমানবন্দরের কার্যক্রমে কোনো পরিবর্তন আসছে না। আগামী ১৮ আগস্ট পর্যন্ত টিকিট বুকিং, ভ্রমণ সংক্রান্ত তথ্য এবং অধিকাংশ যাত্রীসেবায় আগের PBI কোডই ব্যবহার করা হবে। এরপর আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) নতুন DJT কোড কার্যকর করবে।

এভিয়েশন বিশ্লেষকদের মতে, যাত্রীদের বিভ্রান্তি এড়াতে এয়ারলাইনগুলো তাদের সংরক্ষণ ব্যবস্থায় বিশেষ সমন্বয় করেছে। ফলে কেউ পুরোনো কোড ব্যবহার করলেও স্বয়ংক্রিয়ভাবে নতুন নামের বিমানবন্দরের তথ্য দেখতে পারবেন।

পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর প্রতি বছর প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেয়। ফ্লোরিডায় অবস্থিত ট্রাম্পের মার-আ-লাগো রিসোর্টের নিকটবর্তী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পও নিয়মিত এই বিমানবন্দর ব্যবহার করে থাকেন।

গত মে মাসে পাম বিচ কাউন্টি কমিশন বিমানবন্দরের নতুন নাম ব্যবহারের জন্য একটি লাইসেন্সিং চুক্তির অনুমোদন দেয়। ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে হওয়া ওই চুক্তি অনুযায়ী, বিমানবন্দর কর্তৃপক্ষ প্রচার ও ব্র্যান্ডিংয়ে নতুন নাম ব্যবহার করতে পারবে। তবে বিমানবন্দরের কার্যক্রম বা বিক্রয় থেকে ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের রয়্যালটি বা আর্থিক সুবিধা পাবেন না।

যুক্তরাষ্ট্রে এটি কোনো প্রেসিডেন্টের নামে নামকরণ করা ১২তম বিমানবন্দর। তবে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো দায়িত্বে থাকা একজন প্রেসিডেন্টের নামে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করা হলো।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ