সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১:২৬ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় গোয়েন্দা প্রধান জে ক্লেটন, অনুমোদন দিল সিনেট

যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক প্রধান ও ম্যানহাটনের সাবেক কৌঁসুলি জে ক্লেটন। মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ৫১-৪৭ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় তাঁর এ মনোনয়ন চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। সিনেটে ডেমোক্র্যাট সদস্যদের সর্বসম্মত বিরোধিতার মুখেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতায় তাঁর নিয়োগ পাস হয়। অনুমোদন লাভের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড […]

যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় গোয়েন্দা প্রধান জে ক্লেটন, অনুমোদন দিল সিনেট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক প্রধান ও ম্যানহাটনের সাবেক কৌঁসুলি জে ক্লেটন। মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ৫১-৪৭ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় তাঁর এ মনোনয়ন চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।

সিনেটে ডেমোক্র্যাট সদস্যদের সর্বসম্মত বিরোধিতার মুখেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতায় তাঁর নিয়োগ পাস হয়। অনুমোদন লাভের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বার্তায় জে ক্লেটনকে ‘অসাধারণ’ আখ্যা দিয়ে গোয়েন্দা প্রধান হিসেবে সফলতার আশাবাদ ব্যক্ত করেন।

সাবেক গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড পদত্যাগ করার পর এই পদটিতে স্থায়ীভাবে স্থলাভিষিক্ত হলেন ক্লেটন। গ্যাবার্ডের বিদায়ের পর থেকে মাঝের কয়েক সপ্তাহ প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা বিল পুল্টে অন্তর্বর্তীকালীন গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ১৮টি শীর্ষ গোয়েন্দা সংস্থায় দফায় দফায় কর্মী ছাঁটাই ও নেতৃত্ব রদবদলে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। এই প্রেক্ষাপটে ভেঙে পড়া প্রশাসনিক ভারসাম্য ফিরিয়ে আনা ও সংস্থাগুলোকে পুনরায় দলীয় প্রভাবমুক্ত রেখে সুসংগঠিত করাই হবে নতুন পরিচালক জে ক্লেটনের প্রধান চ্যালেঞ্জ।

তথ্যসূত্র: এএফপি / রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ