সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
২:৪৩ অপরাহ্ন, ২ এপ্রিল ২০২৬

যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব পক্ষকে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, বিশ্ব এখন এমন এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে, যা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। তার মতে, এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করার পাশাপাশি বৈশ্বিক […]

যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব পক্ষকে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, বিশ্ব এখন এমন এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে, যা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। তার মতে, এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করার পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতিতেও গুরুতর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে গুতেরেস বলেন, সাধারণ মানুষ ইতোমধ্যেই চরম ভোগান্তির মধ্যে রয়েছে। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তুলে ধরে তিনি বলেন, হরমুজ প্রণালিতে অচলাবস্থা তৈরি হলে বিশ্বের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে।

বিরোধ নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, পারমাণবিক স্থাপনাসহ সব ধরনের বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বলেন, এই যুদ্ধ বন্ধের এখনই সময়। তার ভাষায়, সংঘাতটি একদিকে যেমন ব্যাপক মানবিক দুর্ভোগ সৃষ্টি করছে, অন্যদিকে বিশ্ব অর্থনীতির ওপরও মারাত্মক চাপ তৈরি করছে।

একই সঙ্গে ইরানের প্রতিও প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধ করার আহ্বান জানান গুতেরেস।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ