সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১২:৩২ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬

শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন জুলাইয়ের পরিচিত নেতারা

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক শক্তি বাড়াতে বড় পরিসরে নতুন মুখ অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে। দলীয় একাধিক সূত্র বলছে, জুলাই গণঅভ্যুত্থানের সাবেক সমন্বয়ক, ফ্রন্টলাইনের পরিচিত মুখ, বিভিন্ন ছাত্র প্ল্যাটফর্মের নেতা এবং কয়েকটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ অংশ শিগগিরই এনসিপিতে যোগ দিতে পারেন। এই প্রক্রিয়াকে দলটি ‘জুলাই শক্তির ঐক্য’ গঠনের অংশ হিসেবে দেখছে। দলীয় […]

শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন জুলাইয়ের পরিচিত নেতারা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক শক্তি বাড়াতে বড় পরিসরে নতুন মুখ অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে। দলীয় একাধিক সূত্র বলছে, জুলাই গণঅভ্যুত্থানের সাবেক সমন্বয়ক, ফ্রন্টলাইনের পরিচিত মুখ, বিভিন্ন ছাত্র প্ল্যাটফর্মের নেতা এবং কয়েকটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ অংশ শিগগিরই এনসিপিতে যোগ দিতে পারেন। এই প্রক্রিয়াকে দলটি ‘জুলাই শক্তির ঐক্য’ গঠনের অংশ হিসেবে দেখছে।

দলীয় সূত্রগুলোর দাবি, আপ বাংলাদেশ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্ল্যাটফর্ম, সাবেক ছাত্রনেতা, একাডেমিশিয়ান, পেশাজীবী এবং সিভিল সোসাইটির পরিচিত ব্যক্তিদের সঙ্গে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এসব আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং এপ্রিল মাসের মধ্যেই কয়েকটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনসিপির একাধিক দায়িত্বশীল নেতা মনে করছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, সংস্কার এজেন্ডা এগিয়ে নেওয়া এবং বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করতে বৃহত্তর ঐক্যের প্রয়োজন রয়েছে। সে লক্ষ্যেই বিভিন্ন রাজনৈতিক ধারার তরুণ, সংস্কারপন্থী নেতা এবং মাঠপর্যায়ের সংগঠকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “গণতন্ত্রের পক্ষের এবং ফ্যাসিবাদবিরোধী যেকোনো ব্যক্তি বা দল এনসিপিতে যুক্ত হলে আমরা স্বাগত জানাব। জুলাই শক্তিগুলোর বিচ্ছিন্নভাবে লড়াইয়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকা অনেক বেশি কার্যকর।”

সূত্র জানায়, বিএনপির বিভিন্ন স্তরের কিছু তরুণ নেতা, মনোনয়নবঞ্চিত রাজনীতিক এবং গুরুত্বপূর্ণ নেতাদের সন্তানদের সঙ্গেও এনসিপির যোগাযোগ রয়েছে। বিশেষ করে সংস্কার প্রশ্নে ক্ষমতাসীনদের অবস্থান নিয়ে হতাশ একাংশ তরুণ রাজনীতিক নতুন প্ল্যাটফর্ম খুঁজছেন, যেখানে এনসিপি একটি সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে।

এছাড়া জুলাই সংগ্রাম পরিষদ, জুলাই বিপ্লব পরিষদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কয়েকজন সমন্বয়কের সঙ্গেও ঐক্য বা একীভূত হওয়ার আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলে তাদের একটি অংশ মূল দলে, আরেক অংশ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে আসতে পারেন।

দলটির যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন সিএফ বলেন, “জুলাইয়ের পক্ষে থাকা তরুণ নেতা, একাডেমিশিয়ান, সাবেক আমলা ও পেশাজীবীদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি। তাদের অভিজ্ঞতা এনসিপিকে সাংগঠনিকভাবে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।”

এনসিপি সূত্র আরও জানায়, চলতি মাসে একটি সাধারণ সভা ডাকা হতে পারে, যেখানে আহ্বায়ক কমিটির মেয়াদ বাড়ানো, কেন্দ্রীয় কমিটির আকার বৃদ্ধি, উপদেষ্টা পরিষদ গঠন এবং নতুন যোগদানকারীদের পদায়ন নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। দলীয় হিসাব অনুযায়ী, প্রথম ধাপে অর্ধশতাধিক নতুন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি জুলাই-ঘরানার বিভিন্ন প্ল্যাটফর্ম, ছাত্রনেতা, পেশাজীবী ও সংস্কারপন্থী তরুণ রাজনীতিকদের এক ছাতার নিচে আনতে পারে, তবে এনসিপি আগামী জাতীয় রাজনীতিতে একটি উল্লেখযোগ্য বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ