সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:০১ অপরাহ্ন, ২ জানুয়ারি ২০২৬

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ড. কামাল হোসেন

গণফোরামের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ফুসফুসজনিত সমস্যার অবনতি হলে তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ড. কামাল হোসেন দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। শুক্রবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে […]

Dr Kamal Hossain

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

গণফোরামের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ফুসফুসজনিত সমস্যার অবনতি হলে তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ড. কামাল হোসেন দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। শুক্রবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, “বর্তমানে ড. কামাল হোসেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”

ডা. মিজানুর রহমান আরও জানান, সর্বশেষ গত বুধবার (৩১ ডিসেম্বর) ড. কামাল হোসেন মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছিলেন।

৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন বাংলাদেশের রাজনীতির একজন প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আইনজ্ঞ, কূটনীতিক ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত।

বর্তমানে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্ন রাজনৈতিক দল ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে দোয়া কামনা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ