সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রায় ২০ মাস আত্মগোপনে থাকার সময় গ্রেপ্তার এড়াতে চারবার বাসা পরিবর্তন করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। শেষ পর্যন্ত রাজধানীর ধানমন্ডি ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। ডিবি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি প্রথমে কিছুদিন ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে […]
ছবি: সংগৃহীত
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রায় ২০ মাস আত্মগোপনে থাকার সময় গ্রেপ্তার এড়াতে চারবার বাসা পরিবর্তন করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। শেষ পর্যন্ত রাজধানীর ধানমন্ডি ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।
ডিবি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি প্রথমে কিছুদিন ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে আশ্রয়ে ছিলেন। সেখান থেকে বের হয়ে উত্তরার এক আত্মীয়ের বাসায় ওঠেন। পরে গ্রেপ্তার আতঙ্কে তিনি একের পর এক বাসা বদল করতে থাকেন। শেষ অবস্থান ছিল ধানমন্ডিতে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, আত্মগোপনের সময় আওয়ামী লীগের কয়েকজন মধ্যম সারির নেতার সঙ্গে লোক মারফত মোবাইল যোগাযোগ ছিল। তবে কথিত ‘রিফর্মড আওয়ামী লীগ’ গঠনের সঙ্গে নিজের সম্পৃক্ততা তিনি অস্বীকার করেছেন।
ডিবির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তার দেওয়া তথ্য যাচাই–বাছাই করা হচ্ছে, বিশেষ করে যাদের সঙ্গে যোগাযোগ ছিল বলে তিনি স্বীকার করেছেন তাদের বিষয়ে আলাদা তালিকা তৈরি করা হচ্ছে।
এর আগে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্তের প্রয়োজনে আবারও রিমান্ড আবেদন করা হতে পারে বলে জানা গেছে।