পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজয়ের পর বিজেপি নেতা ও নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।শুক্রবার আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ শুভেচ্ছা বার্তা জানানো হয়।বিবৃতিতে বলা হয়, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজয়ী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী ও প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা। বিশেষভাবে শুভেন্দু অধিকারীর […]
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজয়ের পর বিজেপি নেতা ও নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শুক্রবার আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ শুভেচ্ছা বার্তা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজয়ী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী ও প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা। বিশেষভাবে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করা হলেও বিজয়ী সবার সফলতা কামনা করা হয়েছে।
আওয়ামী লীগের বিবৃতিতে পশ্চিমবঙ্গের নতুন সরকারের জন্য শুভকামনাও জানানো হয়।