সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:০৪ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারি ২০২৬

সংরক্ষিত নারী আসনে আলোচনায় বিএনপির অর্ধশতাধিক নেত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কারা মনোনয়ন পাবেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের সম্ভাব্য প্রাপ্ত ৩৫টি আসনের বিপরীতে অর্ধশতাধিক নারী নেত্রী মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন। মনোনয়ন পেতে দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে নেত্রীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত […]

সংরক্ষিত নারী আসনে আলোচনায় বিএনপির অর্ধশতাধিক নেত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কারা মনোনয়ন পাবেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের সম্ভাব্য প্রাপ্ত ৩৫টি আসনের বিপরীতে অর্ধশতাধিক নারী নেত্রী মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন। মনোনয়ন পেতে দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে নেত্রীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) ২৯৬ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে। গেজেট অনুযায়ী, বিএনপি জোট পেতে পারে ৩৫টি এবং জামায়াত জোট পেতে পারে ১৩টি সংরক্ষিত নারী আসন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, মার্চের প্রথম সপ্তাহে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে পারে। অধিবেশন শুরু হলে সংসদ সচিবালয় সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা প্রস্তুত করে নির্বাচন কমিশনে পাঠাবে। এরপর তফসিল ঘোষণা করা হবে। কমিশন সূত্র বলছে, ঈদের আগেই এই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সংরক্ষিত নারী আসন বণ্টনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে দলটি। দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা, আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া, কারাবরণকারী, তৃণমূল সংগঠন শক্তিশালী করতে ভূমিকা রাখা নারী নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি পেশাজীবী, শিক্ষাবিদ, সাবেক ছাত্রনেত্রী এবং যেসব আসনে বিএনপি প্রার্থী জয়ী হতে পারেননি, সেসব এলাকার নেত্রীদেরও বিবেচনায় নেওয়ার চিন্তাভাবনা রয়েছে।

দলীয় একাধিক সূত্র জানায়, শুধু সুপারিশ নয়, মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্য জানান, প্রাথমিকভাবে একটি বড় তালিকা তৈরি করে সেখান থেকে ধাপে ধাপে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে। পরে সংসদীয় বোর্ডের বৈঠকে তা চূড়ান্ত হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদন ছাড়া কোনো তালিকা চূড়ান্ত করা হবে না।

আলোচনায় যাঁরা

সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার দৌড়ে আলোচনায় থাকা নেত্রীদের মধ্যে রয়েছেন—মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির মিডিয়া সেলের সদস্য শাম্মী আকতার, সহসভাপতি নাজমুন নাহার বেবী, সাবেক এমপি আসিফা আশরাফী পাপিয়া, সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা ও রেহেনা আকতার রানু।

এছাড়া আলোচনায় রয়েছেন—ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, সামিরা তানজিনা চৌধুরী, সৈয়দা আদিবা হোসেন, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভিন, কনক চাঁপা এবং চিত্রনায়িকা মৌসুমী।

আরও আলোচনায় আছেন—ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, বীথিকা বিনতে হোসাইন, সানজিদা ইসলাম তুলি, শাহিনুর নার্গিস, শওকত আরা উর্মি, সেলিনা সুলতানা নিশিতা, নাদিয়া পাঠান পাপন, শাহিনুর সাগর, সাবেক এমপি ইয়াসমিন আরা হক, চেমন আরা বেগম, জাহান পান্না, বিলকিস ইসলাম ও ফরিদা ইয়াসমিন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ