সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:০৩ অপরাহ্ন, ৭ জুলাই ২০২৬

‘সংসদে কথা বলতে দেয় না, জনসভায় গেলে বোমা-ককটেল ছোড়ে’: নাহিদ ইসলাম

দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, জনগণ এক দলের শাসনের পরিবর্তে আরেক দলের লুটপাটের জন্য জীবন দেয়নি। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা ও […]

‘সংসদে কথা বলতে দেয় না, জনসভায় গেলে বোমা-ককটেল ছোড়ে’: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, জনগণ এক দলের শাসনের পরিবর্তে আরেক দলের লুটপাটের জন্য জীবন দেয়নি।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এই কর্মসূচির আয়োজন করে এনসিপি।

পদযাত্রায় নাহিদ ইসলামের সঙ্গে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

সমাবেশে বক্তব্যে নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করা হচ্ছে, যেখানে বিরোধী মত প্রকাশের সুযোগ ক্রমশ সংকুচিত হচ্ছে। তার ভাষায়, “আগে একদলীয় শাসনে মানুষ কথা বলতে পারত না, গুমের শিকার হতো। এখন আবার বাংলাদেশকে সেই পথেই নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। জনসভায় কথা বলতে গেলেও বোমা ও ককটেল নিক্ষেপ করা হয়।”

আওয়ামী লীগের শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যারা আবার একদলীয় শাসন কায়েমের স্বপ্ন দেখছে, তাদের আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত। টানা ষোলো বছর ক্ষমতায় থেকে শেষ পর্যন্ত হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ককটেল ও বোমা হামলা করে বন্ধ করার চেষ্টা হয়েছিল। কিন্তু সখীপুরের মানুষ সেই ষড়যন্ত্র সফল হতে দেয়নি।”

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তরুণরা জীবন দিয়েছিল একটি নতুন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের প্রত্যাশায়। সেই আত্মত্যাগের লক্ষ্য ছিল না শুধু ক্ষমতার পালাবদল।

নাহিদ ইসলাম বলেন, “এক দলকে সরিয়ে আরেক দলের লুটপাট প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি। যদি দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও লুটপাট আগের মতোই চলতে থাকে, তাহলে সেই আত্মত্যাগের মূল্য থাকবে না।”

বিচারব্যবস্থা ও আইনের শাসনের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর বিভিন্ন স্থানে মামলা বাণিজ্যের ঘটনা ঘটেছে।

তার বক্তব্য, “আমরা ন্যায়বিচারের কথা বলেছি। কিন্তু এর সুযোগ নিয়ে নিরীহ ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে, তবে নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না। চাঁদাবাজি ও লুটপাটও কোনোভাবেই বরদাশত করা হবে না।”

সভা শেষে নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করেন নাহিদ ইসলাম।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ