জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে দলটির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।এর আগে মঙ্গলবার দুপুরে হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বেলা পৌনে ৩টার দিকে চিকিৎসার জন্য ভর্তি করা হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার মূত্রথলীতে পাথর ধরা পড়ে।চিকিৎসকদের পরামর্শে পরে জরুরি অস্ত্রোপচারের […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে দলটির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে মঙ্গলবার দুপুরে হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বেলা পৌনে ৩টার দিকে চিকিৎসার জন্য ভর্তি করা হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার মূত্রথলীতে পাথর ধরা পড়ে।
চিকিৎসকদের পরামর্শে পরে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। রাতেই সফলভাবে তার অপারেশন সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।
সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানিয়েছেন, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
দলীয় নেতাকর্মীরাও তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।