সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:১২ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

সাংবাদিকদের হেনস্তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপি

বিভিন্ন গণমাধ্যমে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকদের নানা উপায়ে হেনস্তা করার যে খবর প্রকাশ পাচ্ছে, তা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম। তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের হয়রানি বা প্রতিহিংসামূলক আচরণ এনসিপি কখনোই মেনে নেবে না। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো […]

সাংবাদিকদের হেনস্তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বিভিন্ন গণমাধ্যমে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকদের নানা উপায়ে হেনস্তা করার যে খবর প্রকাশ পাচ্ছে, তা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম।

তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের হয়রানি বা প্রতিহিংসামূলক আচরণ এনসিপি কখনোই মেনে নেবে না।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

মাহাবুব আলম বলেন, “জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া কোনো অপরাধ নয়; বরং এটি সম্মানের বিষয়। যারা ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন এবং আন্দোলনের সময় আমাদের পাশে ছিলেন, তারা আমাদের কাছে শ্রদ্ধেয় ও সম্মানিত।”

তিনি আরও বলেন, “এই সাংবাদিকদের হয়রানি বা নিপীড়নের কোনো ঘটনা আমরা মেনে নেব না। এ ধরনের প্রতিহিংসামূলক কর্মকাণ্ড বন্ধ করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ