সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১২:৪৪ অপরাহ্ন, ২ ফেব্রুয়ারি ২০২৬

সিইসির কাছে এনসিপির নালিশ, প্রশাসনে দলীয় প্রভাবের অভিযোগ

চলমান নির্বাচনি পরিস্থিতিতে প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় প্রভাব, আইনশৃঙ্খলা বাহিনীর বিতর্কিত ভূমিকা এবং দেশজুড়ে নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, অনেক এলাকায় স্থানীয় প্রশাসন ও পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো পক্ষপাতমূলক আচরণ করছে। সোমবার (২ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার […]

সিইসির কাছে এনসিপির নালিশ, প্রশাসনে দলীয় প্রভাবের অভিযোগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চলমান নির্বাচনি পরিস্থিতিতে প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় প্রভাব, আইনশৃঙ্খলা বাহিনীর বিতর্কিত ভূমিকা এবং দেশজুড়ে নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, অনেক এলাকায় স্থানীয় প্রশাসন ও পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো পক্ষপাতমূলক আচরণ করছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান এনসিপির প্রতিনিধিদল।

প্রতিনিধি দলে ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন, অ্যাডভোকেট হুমায়রা নূর এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আয়মান রাহাত। সাক্ষাৎকালে সিইসির কাছে একটি লিখিত অভিযোগপত্রও জমা দেয় দলটি।

অভিযোগে আয়মান রাহাত বলেন, বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী একটি জনসভায় প্রকাশ্যে দাবি করেছেন, তাদের প্রার্থী বাছাইয়ে পুলিশ, এনএসআই ও ডিজিএফআইয়ের জরিপ ব্যবহার করা হয়েছে। রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ সংস্থা যদি একটি দলের প্রার্থী নির্ধারণে যুক্ত থাকে, তাহলে নির্বাচনে তাদের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেয়। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কৃষি ঋণ মওকুফের ঘোষণার পর বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক ব্যক্তিগত কারণ দেখিয়ে বিভিন্ন ব্যাংকে ঋণগ্রহীতাদের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছেন। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এমন ভূমিকা নির্বাচনি পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। ওই কর্মকর্তাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানায় এনসিপি।

অভিযোগপত্রে নোয়াখালীর হাতিয়া ও শেরপুরের ঘটনার উদাহরণ তুলে ধরে বলা হয়, নোয়াখালী-৬ আসনে ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে এনসিপি ও জামায়াতের ওপর হামলার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। বরং প্রশাসনের কর্মকর্তারা হামলাকারীদের পক্ষ নিচ্ছেন বলে অভিযোগ করা হয়। এছাড়া শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় আসামিদের হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে দলটি।

এনসিপির কেন্দ্রীয় নেতা আয়মান রাহাত বলেন, আসন্ন গণভোট নিয়ে বিভিন্ন মহলে অপপ্রচার চালানো হচ্ছে। ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বা মুক্তিযুদ্ধের চেতনা বাদ যাবে—এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা।

এছাড়া জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা এবং অনলাইনে হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নারী প্রার্থীদের জন্য নিরাপদ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এনসিপি নেতারা বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও তাতে পুরোপুরি আস্থা রাখতে পারছে না দলটি। আয়মান রাহাত বলেন, “হামলার তিন-চার দিন পার হয়ে গেলেও যখন কেউ গ্রেপ্তার হয় না, তখন আশ্বাসের কোনো মূল্য থাকে না। একটি নির্দিষ্ট পক্ষ বারবার হামলা করেও পার পেয়ে গেলে লেভেল প্লেয়িং ফিল্ড ও সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ