সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:০৩ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬

সৃষ্ট সংকটের দায় বিএনপিকে ভোগ করতে হবে: নাহিদ ইসলাম

গণভোটের রায় প্রত্যাখ্যানের ফলে সৃষ্ট সংকটের দায়ভার শেষ পর্যন্ত বিএনপি সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এমন যে, এখন জাতীয় স্বার্থ রক্ষা, যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা এবং জ্বালানি সংকটসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়া জরুরি ছিল। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা […]

সৃষ্ট সংকটের দায় বিএনপিকে ভোগ করতে হবে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

গণভোটের রায় প্রত্যাখ্যানের ফলে সৃষ্ট সংকটের দায়ভার শেষ পর্যন্ত বিএনপি সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এমন যে, এখন জাতীয় স্বার্থ রক্ষা, যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা এবং জ্বালানি সংকটসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়া জরুরি ছিল।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ১১ দলীয় ঐক্য।

নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে যেসব সংস্কারের দাবি উঠেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যেসব বিষয়ে আলোচনা করেছে, এখনো দেশ সেই জায়গাতেই আটকে আছে। তার অভিযোগ, বিএনপির সিদ্ধান্তের কারণেই দেশকে এই সংকটের মধ্যে পড়তে হয়েছে এবং এর পরিণতি সহজ হবে না।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর দেশে মূলত দুটি ধারা তৈরি হয়েছিল—একটি ছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতা, আরেকটি ছিল নির্বাচনের দাবি। শুরুতে সংস্কারের জন্য গণপরিষদের দাবি উঠলেও পরে তা পরিবর্তন করে সংস্কার পরিষদের প্রস্তাব মেনে নেওয়া হয়।

বিএনপি এখন কৃত্রিম বিরোধ তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, দলটি ‘জুলাই সনদ’ ও ‘জুলাই আদেশ’কে আলাদা করার চেষ্টা করছে এবং নিজেদের রাজনৈতিক স্বার্থে বিষয়গুলো ব্যবহার করছে। অথচ পূর্বের আলোচনায় তারা এসব বিষয়ে সম্মত হয়েছিল।

নাহিদ ইসলাম দাবি করেন, সংবিধানের বিদ্যমান কাঠামোর মধ্যে মৌলিক পরিবর্তন সম্ভব নয় বলেই গণভোটের প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু বিএনপি সেই গণরায়কে উপেক্ষা করেছে।

সংকট নিরসনে দ্রুত সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্য বজায় রাখতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এর পরিণতি সরকারকেই বহন করতে হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও অনুষ্ঠানে বক্তব্য দেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ