সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৫৫ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্যের জয়জয়কার হবে: নাহিদ ইসলাম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তরুণদের শক্তির জয়জয়কার হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পরিবর্তন ও সংস্কারের মূল চালিকাশক্তি হবে তারুণ্য, আর সেই শক্তিকেই সামনে এনে রাজনীতিতে নতুন ধারা প্রতিষ্ঠা করতে চায় এনসিপি। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিপির নতুন সদস্য যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির […]

স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্যের জয়জয়কার হবে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তরুণদের শক্তির জয়জয়কার হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পরিবর্তন ও সংস্কারের মূল চালিকাশক্তি হবে তারুণ্য, আর সেই শক্তিকেই সামনে এনে রাজনীতিতে নতুন ধারা প্রতিষ্ঠা করতে চায় এনসিপি।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিপির নতুন সদস্য যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল হিসেবে এনসিপি শুরু থেকেই দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তরুণদের অংশগ্রহণের মাধ্যমে একটি বৈষম্যহীন, কর্মসংস্থানমুখী এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি অভিযোগ করেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে স্থানীয় সরকার নির্বাচনকে বিচ্ছিন্ন করে সাধারণ ক্ষমতা পরিবর্তনের নির্বাচনে রূপান্তর করেছে। পাশাপাশি সংবিধানসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো ধীরে ধীরে বাতিল করা হচ্ছে বলেও দাবি করেন।

নাহিদ আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনসিপির প্রতি ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। একটি শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠতে তারা কাজ করছেন, যা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করবে।

তিনি তরুণদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে চান, তারা যেন একত্রিত হন। এনসিপি তাদের পাশে থাকবে এবং সহায়তা করবে। তার ভাষায়, আগামী স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্যের বিজয় নিশ্চিত হবে এবং সেই জয়ের পেছনে এনসিপির ভূমিকা থাকবে গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ