হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় সভা শেষে নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তীব্র সমালোচনা করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, বিএনপি বর্তমানে ‘সন্ত্রাসনির্ভর রাজনীতির’ দিকে ধাবিত হচ্ছে এবং এই হামলার বিচার হওয়া না-হওয়ার ওপরই দেশে আইনের শাসনের অস্তিত্ব নির্ভর করছে। বুধবার (২৯ জুলাই) রাতে হবিগঞ্জের কামাইছড়া পুলিশ […]
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় সভা শেষে নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তীব্র সমালোচনা করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, বিএনপি বর্তমানে ‘সন্ত্রাসনির্ভর রাজনীতির’ দিকে ধাবিত হচ্ছে এবং এই হামলার বিচার হওয়া না-হওয়ার ওপরই দেশে আইনের শাসনের অস্তিত্ব নির্ভর করছে।
বুধবার (২৯ জুলাই) রাতে হবিগঞ্জের কামাইছড়া পুলিশ ক্যাম্পে সদর থানা বরাবর আনুষ্ঠানিক অভিযোগ দায়ের শেষে সাংবাদিকদের সামনে তিনি এই বক্তব্য তুলে ধরেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, জুলাইয়ের বিচার, সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী জনসংযোগের অংশ হিসেবে এনসিপি হবিগঞ্জে মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠান শেষে ফেরার পথে বিএনপি নেতা জি কে গউছের অনুসারীরা চেইন, হকিস্টিক ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় আহতদের পক্ষে হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত করা হয়েছে:
হামলার প্রতিবাদে এনসিপি বুধবার বিক্ষোভ মিছিলের ডাক দিলেও ছাত্রদল ও যুবদলের সশস্ত্র অবস্থানের কারণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ প্রশাসন মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কে বালুভর্তি ট্রাক দিয়ে ব্যারিকেড দেয় এবং এলাকায় ১৪৪ ধারা জারি করায় এনসিপি তাদের কর্মসূচি স্থগিত করে মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়।
মামলা দায়েরের সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।