সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৮:৪৬ পূর্বাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যার ঘটনায় অভিযুক্ত আলমগীরের এক সহযোগী গ্রেফতার

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান গনি হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত আলমগীরের এক ঘনিষ্ঠ সহযোগীকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ তথ্য নিশ্চিত করে। আটক ব্যক্তির নাম হিমন। পুলিশ জানিয়েছে, তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। পুলিশ সূত্রে জানা যায়, আদাবর থানা পুলিশ অভিযান চালিয়ে হিমনের কাছ থেকে […]

হাদি হত্যার ঘটনায় অভিযুক্ত আলমগীরের এক সহযোগী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান গনি হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত আলমগীরের এক ঘনিষ্ঠ সহযোগীকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ তথ্য নিশ্চিত করে। আটক ব্যক্তির নাম হিমন। পুলিশ জানিয়েছে, তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

পুলিশ সূত্রে জানা যায়, আদাবর থানা পুলিশ অভিযান চালিয়ে হিমনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং উল্লেখযোগ্য পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে। গ্রেফতার হিমন হাদি হত্যাকাণ্ডে মোটরসাইকেল চালক হিসেবে জড়িত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি পুলিশের।

এ ঘটনায় এরই মধ্যে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির, মা মোছা. হাসি বেগম, তার স্ত্রী, প্রেমিকা ও শ্যালককে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা আটটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ডিবির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদের আবেদনের পর আদালত এ আদেশ দেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ফয়সাল করিম মাসুদকে গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। তদন্তে পাওয়া তথ্যে দেখা গেছে, ফয়সাল ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ১২৭ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় ফয়সাল করিম মাসুদকে প্রধান আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। পরে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ