সারাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৬৮ শিশুর শরীরে হাম ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের শুক্রবার প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ৯ এপ্রিল সকাল ৮টা থেকে ১০ এপ্রিল সকাল ৮টা […]
ছবি: সংগৃহীত
সারাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৬৮ শিশুর শরীরে হাম ভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের শুক্রবার প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ৯ এপ্রিল সকাল ৮টা থেকে ১০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, একই ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৭ শিশু হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে পরীক্ষায় ১৬৮ জনের দেহে হাম ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২৭ দিনে মোট ২ হাজার ৪০৯টি নিশ্চিত হাম আক্রান্তের ঘটনা শনাক্ত হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৪ জনে, আর নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ২৩।
এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬৫৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮০৮ শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত মোট ৮ হাজার ৯১০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ৬ হাজার ৬০৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার এবং দ্রুত উপসর্গ শনাক্ত করে চিকিৎসা নিশ্চিত না করলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে।