সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৩২ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬

হাসনাতের গাড়ি চাওয়া নিয়ে কড়া সমালোচনা তাসনিম জারার

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এমপিদের জন্য ব্যক্তিগত গাড়ির দাবি তোলার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। বুধবার (২২ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি এমপিদের এমন দাবি ও অবস্থানের সমালোচনা করেন। তাসনিম জারা লেখেন, শিক্ষকরা ন্যায্য […]

হাসনাতের গাড়ি চাওয়া নিয়ে কড়া সমালোচনা তাসনিম জারার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এমপিদের জন্য ব্যক্তিগত গাড়ির দাবি তোলার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

বুধবার (২২ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি এমপিদের এমন দাবি ও অবস্থানের সমালোচনা করেন। তাসনিম জারা লেখেন, শিক্ষকরা ন্যায্য বেতনের দাবিতে দিনের পর দিন আন্দোলন করেন, ডাক্তাররা কর্মবিরতিতে যেতে বাধ্য হন, নার্সদেরও অধিকার আদায়ে মাঠে নামতে হয়। সরকারি কর্মচারীরা বছরের পর বছর পে-স্কেল সংশোধনের অপেক্ষায় থাকেন। একই সময়ে কৃষক ফসলের ন্যায্য দাম পান না, ছোট ব্যবসায়ীরাও চাপের মধ্যে থাকেন। তার মতে, দেশ যখন নানা সংকটে ভুগছে, তখন সংসদে জনপ্রতিনিধিদের নিজেদের সুবিধা-অসুবিধা নিয়ে বেশি আলোচনা করা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, এমপিদের বেতন, ভাতা ও সুযোগ-সুবিধা তাদের নিজেদের সিদ্ধান্তে নির্ধারণ করা নীতিগতভাবে ঠিক নয়। জনগণের করের টাকায় পরিচালিত এসব সুবিধা নির্ধারণে একটি নিরপেক্ষ কাঠামো থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায়, কোনো পেশাজীবীই নিজের বেতন নিজে ঠিক করেন না; এমপিদের ক্ষেত্রেও সেই নীতি প্রযোজ্য হওয়া উচিত।

তাসনিম জারা প্রস্তাব করেন, এমপিদের ব্যক্তিগত সুবিধা পর্যালোচনায় একটি স্বাধীন কমিটি গঠন করা যেতে পারে। ওই কমিটি অন্য পেশার সঙ্গে তুলনা করে এমপিদের দায়িত্ব, ঝুঁকি, কাজের পরিধি এবং প্রাপ্যতার যৌক্তিক মানদণ্ড ঠিক করবে। একই সঙ্গে বর্তমান বাস্তবতায় কোন সুবিধা প্রয়োজনীয় আর কোনটি অপ্রয়োজনীয়, সেটিও নির্ধারণ করতে পারে।

তিনি বলেন, কিছু ক্ষেত্রে এমপিদের সহায়তা বা অফিস সুবিধা বাড়ানোর প্রয়োজন থাকতে পারে, বিশেষ করে প্রত্যন্ত এলাকার জনপ্রতিনিধিদের জন্য। তবে শুল্কমুক্ত বিলাসবহুল গাড়ির মতো কিছু সুবিধা আজকের দিনে আর যৌক্তিক কি না, তা পুনর্বিবেচনা করা দরকার। কোন সুবিধা থাকবে আর কোনটি থাকবে না, সেটি নির্ধারণ করবে স্বাধীন কমিটি—এমনটাই তার মত।

পোস্টের শেষাংশে তিনি এমপিদের উদ্দেশে বলেন, নিজেরা নিজেদের সুযোগ-সুবিধা ঠিক করার প্রস্তাব থেকে সরে এসে জনমুখী ও নীতিগত অবস্থান নেওয়াই তাদের মর্যাদার জন্য ভালো হবে। তার মতে, জনগণের সামনে দাঁড়িয়ে নিজের বেতন নিজে নির্ধারণ করা অস্বস্তিকর এবং সেই অবস্থান থেকে বেরিয়ে আসাই উচিত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ