সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:০২ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি হিজরি নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, “আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সা.) এবং তার সম্মানিত সাহাবিগণের মক্কা থেকে মদিনায় ঐতিহাসিক ‘হিজরত’-এর মহান […]

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি হিজরি নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, “আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সা.) এবং তার সম্মানিত সাহাবিগণের মক্কা থেকে মদিনায় ঐতিহাসিক ‘হিজরত’-এর মহান স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই সনের গণনা শুরু হয়। হিজরি সন মুসলিম উম্মাহর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। হিজরত কেবল একটি স্থান পরিবর্তন ছিল না, বরং তা ছিল জুলুম, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ন্যায়, ইনসাফ ও সত্যের এক গৌরবময় বিজয় এবং ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার এক ঐতিহাসিক বাঁক বদল।”

বিবৃতিতে তিনি বলেন, হিজরি নববর্ষ মুসলমানদের জন্য আত্মসমালোচনা, আত্মশুদ্ধি এবং নতুন করে আদর্শিক জীবন গঠনের প্রেরণা বহন করে। নতুন বছরকে সামনে রেখে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “হিজরি বিদায়ী বছরের সব ভুলত্রুটি, ব্যর্থতা ও গ্লানি মুছে ফেলে নতুন বছরে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদর্শকে ধারণ করার শপথ নিতে হবে। বর্তমান বিশ্ব পরিস্থিতি ও দেশের চলমান প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সহমর্মিতা অত্যন্ত জরুরি। হিজরতের ত্যাগ ও কোরবানির চেতনা বুকে ধারণ করে আমাদের সমাজ থেকে সব ধরনের অন্যায়, দুর্নীতি ও বৈষম্য দূর করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, মুসলিম উম্মাহর সামনে বর্তমান সময়ে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এসব সংকট মোকাবিলায় ইসলামের শিক্ষা, নৈতিকতা এবং পারস্পরিক সহযোগিতার চেতনা আরও শক্তিশালীভাবে ধারণ করার প্রয়োজন রয়েছে।

নতুন হিজরি বছর উপলক্ষে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে তিনি বলেন, “নতুন হিজরি বছর আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধি, তাকওয়া, ন্যায়বিচার, সততা ও মানবকল্যাণের চেতনায় উদ্বুদ্ধ করুক- এটাই আমাদের প্রত্যাশা। তিনি যেন আমাদের দেশকে সকল সংকট, অস্থিরতা ও বিভেদ থেকে মুক্ত রাখেন। তিনি যেন জাতির মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করেন।”

বিবৃতির শেষাংশে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান জামায়াতের আমির। তিনি বলেন, “আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি ইনসাফভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব ধরনের সংকট ও মজলুমিয়াত থেকে হেফাজত করুন।”

হিজরি নববর্ষ উপলক্ষে দেওয়া এ শুভেচ্ছা বার্তায় তিনি দেশ, জাতি এবং মুসলিম বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ