সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:৩১ অপরাহ্ন, ৩ জুলাই ২০২৬

১ অক্টোবর থেকে নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে বাধ্যতামূলক হচ্ছে কার্ড ব্যবহার

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কনস্যুলেটে সরাসরি উপস্থিত হয়ে সেবা গ্রহণের ক্ষেত্রে সব ধরনের কনস্যুলার ফি শুধুমাত্র ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে। বুধবার (১ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এ […]

১ অক্টোবর থেকে নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে বাধ্যতামূলক হচ্ছে কার্ড ব্যবহার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কনস্যুলেটে সরাসরি উপস্থিত হয়ে সেবা গ্রহণের ক্ষেত্রে সব ধরনের কনস্যুলার ফি শুধুমাত্র ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।

বুধবার (১ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এ তথ্য জানিয়েছে।

কনস্যুলেট কর্তৃপক্ষ জানিয়েছে, কনস্যুলার সেবাকে আরও স্বচ্ছ, নিরাপদ, আধুনিক এবং জবাবদিহিমূলক করার লক্ষ্যেই এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। এর মাধ্যমে সেবাগ্রহীতাদের জন্য অর্থ পরিশোধের প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

নতুন নিয়ম কার্যকর হওয়ার পর কনস্যুলেটে স্বশরীরে উপস্থিত হয়ে কোনো সেবা গ্রহণের ক্ষেত্রে মানি অর্ডার, ব্যাংক সার্টিফাইড চেক কিংবা অন্য কোনো প্রচলিত পেমেন্ট পদ্ধতি গ্রহণ করা হবে না। একই সঙ্গে নগদ অর্থের মাধ্যমেও কোনো ধরনের কনস্যুলার ফি জমা দেওয়ার সুযোগ থাকবে না।

তবে ডাকযোগে পাঠানো আবেদনকারীদের জন্য বিদ্যমান পদ্ধতি বহাল থাকবে। অর্থাৎ যেসব আবেদন ডাকযোগে জমা দেওয়া হবে, সেসব ক্ষেত্রে আগের মতো মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেকের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

কনস্যুলেট থেকে প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, কনস্যুলার সেবা গ্রহণের জন্য সরাসরি অফিসে আসার সময় যেন তারা অবশ্যই একটি সক্রিয় ও বৈধ ডেবিট অথবা ক্রেডিট কার্ড সঙ্গে নিয়ে আসেন। এতে ফি পরিশোধ সংক্রান্ত কোনো ধরনের জটিলতা বা বিলম্ব এড়ানো সম্ভব হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের জন্য দ্রুত, দক্ষ এবং সময়োপযোগী কনস্যুলার সেবা নিশ্চিত করতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নতুন এই পেমেন্ট ব্যবস্থা সফলভাবে বাস্তবায়নের জন্য প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ কামনা করেছে কনস্যুলেট কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তের মাধ্যমে কনস্যুলার সেবার আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল, স্বচ্ছ এবং নিরাপদ করার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ