সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৯:৩৪ পূর্বাহ্ন, ৪ অক্টোবর ২০২৫

২ দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী

চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি এ বৈঠকে দেশটির পক্ষে নেতৃত্ব দেবেন। দুই দিনের সফরে সোমবার (৬ অক্টোবর) ঢাকায় আসছেন একিন্চি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের সাম‌গ্রিক বিষয়ে আলোচনা হবে। আলোচনায় ব্যবসা-বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা প্রাধান্য পেতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন […]

২ দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি এ বৈঠকে দেশটির পক্ষে নেতৃত্ব দেবেন।

দুই দিনের সফরে সোমবার (৬ অক্টোবর) ঢাকায় আসছেন একিন্চি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের সাম‌গ্রিক বিষয়ে আলোচনা হবে।

আলোচনায় ব্যবসা-বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা প্রাধান্য পেতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আগামী ৭ অক্টোবর ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চতুর্থ ফরেন অফিস কনসালটেশন হবে। পাঁচ বছর পর দুই দেশের স‌চিবরা বৈঠকে বসছেন। দুই দেশের সম্পর্কের সাম‌গ্রিক বিষয়ে আলোচনা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ