চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৬৯১ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু বুধবার (২২ জুলাই) একদিনেই দেশে এসেছে ৭ […]
ছবি: সংগৃহীত
চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৬৯১ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু বুধবার (২২ জুলাই) একদিনেই দেশে এসেছে ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯২২ কোটি ৫০ লাখ টাকার সমান।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের জুলাই মাসের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৪০ শতাংশ।
বিশ্লেষকদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, প্রবাসী কর্মীর সংখ্যা বাড়া এবং বিভিন্ন প্রণোদনা কার্যক্রমের কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা, আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।