সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৩২ অপরাহ্ন, ২৬ মে ২০২৬

৩২ লাখ টাকায় গরু কেনা নিয়ে মন্ত্রীর আয় প্রশ্নবিদ্ধ, ক্ষোভ নাসীরুদ্দীনের

৩২ লাখ টাকা দিয়ে একজন মন্ত্রী গরু কেনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। এত বড় অঙ্কের অর্থ গরু কেনায় ব্যয় করার পর একজন মন্ত্রীর সারা বছরের সংসার কীভাবে চলে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। মঙ্গলবার এনসিপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন এসব কথা বলেন। তিনি বলেন, […]

৩২ লাখ টাকায় গরু কেনা নিয়ে মন্ত্রীর আয় প্রশ্নবিদ্ধ, ক্ষোভ নাসীরুদ্দীনের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

৩২ লাখ টাকা দিয়ে একজন মন্ত্রী গরু কেনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। এত বড় অঙ্কের অর্থ গরু কেনায় ব্যয় করার পর একজন মন্ত্রীর সারা বছরের সংসার কীভাবে চলে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

মঙ্গলবার এনসিপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন এসব কথা বলেন। তিনি বলেন, একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর বার্ষিক বেতন যদি ৪২ লাখ টাকা হয়, তাহলে সেখান থেকে ৩২ লাখ টাকা গরু কেনায় খরচ করার পর বাকি টাকায় সংসার চালানো কীভাবে সম্ভব, সে বিষয়ে দেশবাসীর পরিষ্কার ধারণা থাকা দরকার। তার ভাষায়, “এই অংকের সমাধান বাংলাদেশ চায়।”

এর আগের ওই সংবাদ সম্মেলনেই এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “আমেরিকার সঙ্গে চুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী। আপনারা বারবার জামায়াত, এনসিপি, অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্যদের ওপর দায় চাপিয়ে দিতে চান, অথচ চুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী।”

তিনি আরও বলেন, “যখন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয়, তখন সেই চুক্তি সম্পর্কে আমার কোনো জানা ছিল না। বলা হয়ে থাকে, চুক্তি করার সময় সব দলকে জানানো হয়েছে। কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। চুক্তির জন্য ৯০ দিনের সময় ছিল, কিন্তু সরকার এক মাসের মধ্যেই এই চুক্তি করেছে। আরও তো দুই মাস বাকি ছিল।”

সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সরকারের ক্ষমতার ওপর প্রকৃত নিয়ন্ত্রণ নেই এবং পেছন থেকে অন্য কেউ পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। তার আশঙ্কা, এই অস্থিরতার সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ দেশকে আরও জটিল অবস্থার দিকে ঠেলে দিতে পারে।

নাসীরুদ্দীনের মতে, এমন পরিস্থিতিতে দেশকে কোনো চাপে ফেলে অস্বস্তিকর চুক্তিতে বাধ্য করার আশঙ্কা রয়েছে। তিনি দাবি করেন, গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করার জন্যও ষড়যন্ত্রের ইঙ্গিত দেখা যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ