ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী আমীর এজাজ খান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে আমীর এজাজ খান পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯২ ভোট। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৬৯ হাজার […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী আমীর এজাজ খান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে আমীর এজাজ খান পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯২ ভোট। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৬৯ হাজার ৬৫৮ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৩৪।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোট গণনা শেষে এ ফলাফল পাওয়া যায়। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে দেশজুড়ে গুরুত্বপূর্ণ গণভোটও অনুষ্ঠিত হয়। বর্তমানে বিভিন্ন আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও চূড়ান্ত ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে। খুলনা-১ আসনের ফলাফল ঘোষণার মধ্য দিয়ে এই অঞ্চলের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।