সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৫:০২ অপরাহ্ন, ৪ ফেব্রুয়ারি ২০২৬

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেওয়ার আবেদন নাহিদ ইসলামের

নির্বাচনি প্রচারের অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ লক্ষ্যে তাঁর ভাষণ সম্প্রচারের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে দলটি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম। […]

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেওয়ার আবেদন নাহিদ ইসলামের
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নির্বাচনি প্রচারের অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ লক্ষ্যে তাঁর ভাষণ সম্প্রচারের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে দলটি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম।

তিনি বলেন, বুধবারই নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়া হয়েছে। এখনো ভাষণের নির্দিষ্ট সময় বা স্লট বরাদ্দ দেওয়া হয়নি। তবে নির্বাচন কমিশন শিগগিরই স্লট নির্ধারণ করবে বলে দলটি আশাবাদী।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৯ ফেব্রুয়ারি নির্বাচনি ভাষণটি সম্প্রচারের পরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশনের অনুমোদন পেলে ওই দিনই বিটিভি ও বেতারে নাহিদ ইসলামের ভাষণ প্রচার করা হবে।

উল্লেখ্য, এর আগেই নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ