সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৭:৩০ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আগামী ডিসেম্বরে অবসর নেওয়ার ইঙ্গিত দিলেন নেইমার

চোট যেন এখন নেইমার জুনিয়রের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা। মাঠে প্রতিপক্ষ ফুটবলারদের চেয়ে ইনজুরির সঙ্গেই লড়াই করতে হচ্ছে ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে। ধারাবাহিক চোটের কারণে সৌদি আরবের ক্লাব আল হিলালে তার সময়টা কেটেছে হতাশায়। উল্লেখযোগ্য সাফল্য ছাড়াই গত বছরের জানুয়ারিতে ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি। এরপর মধ্যপ্রাচ্য ছেড়ে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যান নেইমার। […]

আগামী ডিসেম্বরে অবসর নেওয়ার ইঙ্গিত দিলেন নেইমার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চোট যেন এখন নেইমার জুনিয়রের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা। মাঠে প্রতিপক্ষ ফুটবলারদের চেয়ে ইনজুরির সঙ্গেই লড়াই করতে হচ্ছে ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে। ধারাবাহিক চোটের কারণে সৌদি আরবের ক্লাব আল হিলালে তার সময়টা কেটেছে হতাশায়। উল্লেখযোগ্য সাফল্য ছাড়াই গত বছরের জানুয়ারিতে ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি। এরপর মধ্যপ্রাচ্য ছেড়ে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যান নেইমার। চলতি বছরের শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি।

তবে গত ডিসেম্বরে হাঁটুর অস্ত্রোপচারের কারণে জানুয়ারিতে ব্রাজিলিয়ান মৌসুমের শুরুতে মাঠে নামতে পারেননি নেইমার। দীর্ঘ পুনর্বাসন শেষে গত সপ্তাহে তিনি আবার মাঠে ফিরেছেন। কিন্তু একের পর এক ইনজুরির ধাক্কায় নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন এই তারকা ফরোয়ার্ড।

নেইমার স্বীকার করেছেন, সামনে কী অপেক্ষা করছে, তা নিয়ে তিনি নিশ্চিত নন। এমনকি আগামী বছর মাঠে থাকতে পারবেন কি না, সেটিও অনিশ্চিত। তার ভাষায়, বিশ্বকাপে খেলা নিয়েও রয়েছে সংশয়। এসব অনিশ্চয়তার মাঝেই অবসরের চিন্তা মাথায় এসেছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার বলেন, “এখন থেকে কী হবে, আমি জানি না। আগামী বছর নিয়েও কিছু বলতে পারছি না। সম্ভবত ডিসেম্বর এলে অবসর নিতে চাইব। এখন আমি বছর ধরে এগোচ্ছি।”

চলতি বছরের শেষেই সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। চুক্তি শেষ হলে অবসর নেওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন তিনি। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি নেইমার। তার কথায়, “দেখা যাক, আমার মন কী সিদ্ধান্ত নেয়। বছরের শেষ দিকে আমার মন যা বলবে, সেটির ওপরই সব নির্ভর করছে।”

সামনে রয়েছে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এই বৈশ্বিক আসরটিকে নিজের ক্যারিয়ারের শেষ বড় মঞ্চ হিসেবে দেখতে চান নেইমার। এজন্য আগামী জুন-জুলাইয়ে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করছেন তিনি। তবে দীর্ঘদিনের ইনজুরি তার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রায় দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি নেইমার। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ